অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় প্রয়োজন: সিপিডি
ছবি: সিপিডির ব্রিফিং
সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি মনে করে অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরো সময়ের প্রয়োজন। গ্যাস-বিদ্যুৎ দাম বৃদ্ধিতে মানুষের জীবনযাত্রার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতেও প্রভাব ফেলছে। বাজেটে ঘাটতি ব্যবস্থাপনায় কৌশল বের করারও পরামর্শ দিয়েছে সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটির মতে, সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল মূল্যস্ফীতির ওপর চাপ বাড়াবে।
বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীতে সিপিডি কার্যালয়ে চলতি অর্থবছরের বাংলাদেশ অর্থনীতির বহুমাত্রিক চ্যালেঞ্জ বিষয়ক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, রাজস্ব বাড়াতে নতুন নতুন ক্ষেত্র তৈরিতে সরকারের পরিকল্পনা ইতিবাচক। তবে রাজস্ব ঘাটতি পুরণে সরকারের কৌশল প্রণয়নও একই সাথে জরুরি। দেশের ব্যাংকগুলোর স্বাস্থ্য ভালো হয়েছে মনে করার কোন কারণ নেই বলেও মন্তব্য করেন ড. ফাহমিদা খাতুন।
সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান মনে করেন, নতুন করে ট্রাম্পের শুল্ক বসানোর ঘোষণা একেবারেই রাজনৈতিক।
বিভি/এমআর













মন্তব্য করুন: